Chandpur Al-Insaf Academy

বিন্দু ভবণ-২৮-০০,স্টেডিয়াম রোড, চাঁদপুর সদর,চাঁদপুর।
প্রিন্সিপালের বানী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি মানুষকে জ্ঞানের মাধ্যমে সম্মানিত করেছেন। Chandpur Al Insaf Academy একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রদানের পাশাপাশি আধুনিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় পাঠদান করা হয়, যাতে শিক্ষার্থীরা জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা মানুষের চিন্তা-চেতনা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরু, নৈতিকতা সম্পন্ন ও যোগ্য নাগরিক তৈরি করা, যারা দেশ, সমাজ ও উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।